খোঁড়া স্বপ্ন - সায়েম
খোঁড়া স্বপ্ন
- সায়েম
এই আমার কাহিনী
চুপচাপ একটু কাহিনী
শব্দটা আর্তনাদ করে
চায় কিছু বলতে আমাকে…
জীবনের আলোর বদলে আমার পৃথিবীতে
ঝড়তে থাকে মৃত্যুর ছায়া
আবছা চোখে কাউকে দেখা যায়না
না কাছে না দূরে
শুধু আছে হৃদয়ের স্পন্দন
যা বেঁচে থাকার আশ্বাস দেয়
রক্তের লাল বন্যায় কোলাহল করে
আর স্বপ্ন কাঁটা দিয়ে বুনতে থাকে
এখন কেউ কাছে নেই
তবুও অনুভূতি রয়ে গেছে
স্মৃতির জঙ্গলে এলোমেলো
বাঁচার ক্ষীণ আশা আছে
তাই লুকিয়ে থাকা ব্যথার স্মৃতিতে
ভাঙ্গা দেয়ালের ছায়ায় বেঁচে আছি…
2 comments:
পোলাপাইনগুলা এইসব কবিতা ক্যামনে লেখে!!! কিছু কবিতা পড়তে মজা, আর কিছু বুঝতে মজা... এইটা ২য় দলে...
ki je likbo bujte partisi na..
but ha valo lagse pore eta bolte parbo!
Post a Comment