Sunday, January 18, 2009

বিলুপ্ত মনুষ্যত্ত্ব - কাজী রাজিত ইসরাক্ক

বিলুপ্ত মনুষ্যত্ত্ব
- কাজী রাজিত ইসরাক্ক

অনুভবের আবরনে আবৃত দেহ
শেকড় ছড়িয়ে নিয়েছে স্থির অবস্থান,
নিয়মের বিপরীতে রাজ্যের
স্ব-ঘোষিত এক রাজত্ব ।
মেঘ উচ্চতায় দাঁড়িয়ে দেখা
নিম্নাচ্চলের সব পিপিলিকারা
ছুটে চলেছে আলোর গতিতে।

আবেগহীন বাস্তবতায়
প্রতারিত হাসি তাদের।
এক পলকের জন্যেও
শিহরিত করেনা অনুভূতিকে।

জাগতিক সত্যেরা মিথ্যের প্রলেপে কলুষিত,
অপরাধীদের অপরাধে,
প্রকৃতিও লজ্জিত ।
তবুও লজ্জিত নয় এসব আজব প্রাণীরা।
আয়নার প্রতিবিম্ব মুখোশেরা অপরাজিত,
তাদের উল্লাসে দেহ সমর্পিত,অবুঝ পরাজিতর।
অনাকাঙ্খিত প্রেম
আশান্বিত প্রতিশ্রুতি
ধাঁধার শহরে নিয়ে
ফেলে দেয় অভিশপ্ত কুয়োয়।
প্রাণহীন বিশ্বাস রূপান্তরিত হয়,
অবিশ্বাসের কুৎসিত দেহে।
মায়াহীন দানবের হাতে
দেহহীন নিস্পাপের মস্তক।

আত্ম-অনুভূতির যন্ত্রটা এখনও সচল।
সম্পর্কের বাঁধন বিলুপ্ত,
ভৌতিক রঙ গিলে ফেলছে সভ্যতাকে ।
মেঘ উচ্চতায় দাড়িয়ে আজ দেখছে কালপুরুষ।

2 comments:

Shakil Mahmood said...

এই কবিতা আমার বোধের অগম্য... দোষ আমারই

aj Nishi said...

last er charta line valo moto bujte perechi bole, last er char line e beshi valo legeche..!!

PS: KAZI shaheb ta ke, jante parle comment ta dite aro beshi shubidha hoto.. :D

Design by The Boishakh.com Team

Design by The Boishakh.com Team