Sunday, January 18, 2009

অপার্থিব - ইমতিয়াজ

অপার্থিব
-- ইমতিয়াজ

অদ্ভুত আবেশে জড়িয়েছিলাম ঐ সময়ে
দূরে দাঁড়ানো উজ্জ্বল জোতিস্কের আভায় কাঁপছি আমি
আর এতটুকু এগুতে পারছিনা ঐ আলোর পানে
স্মৃতির দৃষ্টির ইন্দ্রজালে আত্মসমর্পণ হয়তো
আলোর তীব্রতা শুধু যেন আমার শরীর জুড়ে
পাশ কাটিয়ে চলে যায় বাস্তব অস্তিত্বেরা
আমি তখনো ঠায় দাঁড়িয়ে
ভস্ম হয়ে ঝরছে আমার অবাক অনুভূতি
একান্ত কালো রঙ গুলো কোথায় যেন বাষ্প হয়ে উড়ে গেল
আমার পেছনের পৃথিবী অস্থির হচ্ছে পার্থিব শব্দ তুলে
অবাক দৃষ্টি তখনো সেই জোতিস্ক ঘিরে
আমি জেগে উঠিনি তখনো
হয়তো ভুলে ছিলাম যে সময় থেমে নেই।

4 comments:

Shakil Mahmood said...

অদ্ভুত কবিতা... এর পেছনে নিশ্চয়ই কোনো অনুপ্রেরনা আছে, তাই কি?

nokshi said...

কোবতে সোন্নর হইছে :p

aj Nishi said...

mormo bujhi ni..
:S

~ মেঘের অনেক রং ~ said...

Onek kothin kobita...
tobuo pore vhaloiii legeche..:)

Design by The Boishakh.com Team

Design by The Boishakh.com Team