শিরোনামহীন - টক্স
শিরোনামহীন
- টক্স
তুমি ছিলে শুধুই একজন বন্ধু
তখনো তোমায় চেনা হয়ে ওঠেনি
ধীরে ধীরে হৃদয়কে দিলাম মুক্ত করে
পুরানো স্মৃতিগুলো ঝাপসা হয়ে এল
যা শুধু কষ্টই দিচ্ছিল আমায়,
চিনতে শুরু করলাম তোমাকে।
ভালবাসি তোমায় সবচেয়ে বেশি
বিস্ময়াহত হয়ে জিজ্ঞেস কোরনা- "কেন?"
কারণ, তার জবাব আমার জানা নেই
তবে ভালবেসে যাব তোমায়
প্রতি মুহূর্তে, প্রতিটিদিন, সবসময়।
চিনে নিও তুমি আমার অনুভূতিগুলোকে
যেগুলো কখনোই পরিবর্তন হবার নয়
প্রতিশ্রুত অনুভূতিগুলো অমর হয়ে থাকুক
শুধুই তোমার জন্য।
শুধু একটি কথাই মনে রেখ,
তোমায় ভালবাসি সবসময়।
3 comments:
মজার ব্যাপার হচ্ছে, এই কবিতা পড়ে আমার মনে হলো, টক্সের নতুন প্রেমিকাটি হচ্ছে কবিতা... পুরানটার কথা অবশ্য জানি না.. হা হা হা...
Tox eto shundor kore likhechis tui portiti line, porbar pore mone hocche er protiti line jeno satye.
hmmmmm.. hmmmm..
valo lagse!
Post a Comment