খোকার মুখ - সায়েম
খোকার মুখ
- সায়েম
মা বলেছেন, "ওঠ্ রে খোকা...
জলদি নেয়ে নে...
সানকি ভরা পান্তা আছে...
জলদি খেয়ে নে..."
খোকার চোখের ঘুমটি পালায়
শুনে মায়ের হাঁক...
বেলা হলেও পেটের ভিতর
দেয় নি খিদেয় ডাক।
অলস পায়ে গুটি গুটি
পুকুর পাড়ে যায়,
চুপটি বসে জলের পানে
চোখদু'টি বুলায়।
জলের উপর রোদের খেলা
সবে হল শুরু,
জলের মাঝে পুটির ছানা
দুষ্টুমির গুরু!
বাঁশঝাড়ে-তে ডেকে উঠে
অচিন কোন পাখি,
কচুর পাতা কচি হলো
রবির কিরণ মাখি।
সময় ভুলে লক্ষীছেলে
হাঁটুতে মাথা গুঁজে-
প্রকৃতিতে সবটুকু সুখ
হঠাৎ নিল খুঁজে...
3 comments:
আহ! এই কবিতা পড়ে নিজেকে খুবই সতেজ লাগছে, মনে হচ্ছে, প্রকৃতিতে আমিই ডুবে গিয়েছি, কিছুটা কবিতা থেকে ধার করে আর বাকিটুকু নিজের স্মৃতিতে... ধন্যবাদ সায়েম!
Bahhhh chomotkar...
darun ekta chora likhecho Sayam.
pore vhison vhalo laglo.:)
i can really tell u miss ur past!!
shotti bolte.. kobita ta pore kinchit koshto laglo..!
Post a Comment