আরেকটিবার আয় - শামীম
আরেকটিবার আয়
- শামীম
আয়, তোকে আরেকবার দেখি।
তুই বাতাস নিয়ে আয়
তুই সাগর নিয়ে আয়
তুই বৃষ্টি ভেজা সন্ধ্যায়
সাথী হয়ে আয়।
আয়- তুই আরেকটিবার আয়।
পথের শেষে মেঠো পথে
একলা বসে স্মৃতির ভেলায়
ঘুরি ফিরি বেহুদাই,
একলা-ভেলার নাবিক হয়ে
পূর্ণ করে কানায় কানায়
আরেকটিবার আয়রে বন্ধু
আরেকটিবার আয়।
আমি পাহাড় চষে এনে দেবো
একশো নয়টি শ্বেত-গোলাপ,
তুই আরেকটিবার এসেই দেখনা
ভালোবাসার কয়টি ধাপ!
আরকটিবার আয়রে বন্ধু
আমার ঘরটি শুন্য হায়
আরকটিবার আয় না বন্ধু
আরেকটিবার আয়।
3 comments:
খুবই ক্লিয়ার কাট কথাবার্তা... শামীমের নাম দেখে অবশ্য মনে হচ্ছে, এখানে অন্য কিছুও থাকতে পারে.... হুমমম
Ok ashlam!!
lolz j/kkk
valo lagse sir khub!!
hummm chomotkar kore dak diloto Shamim :)
taa emon akul hoye kare dak dilo se..
Post a Comment